• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ

admin
আপডেটঃ : রবিবার, ৮ মার্চ, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ চলতি সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তার আগে দুই দলে ভাগ হয়ে গতকাল (শনিবার) ক্রিকেটাররা নেমেছিলেন প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবি একাদশ ৪০ রানে হারিয়েছে প্রতিপক্ষ বিসিবি অল স্টার্সকে।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। তাদের পক্ষে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া লিটন দাস ৪৪ ও নাজমুল হোসেন শান্ত ৪০ রান করেন। সাইফ হাসান ২২, সৌম্য সরকার ১১, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রান করেন। অল স্টার্সের পক্ষে ৩টি উইকেট পান রিপন মণ্ডল।

জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে বিসিবি অল স্টার্স। দলের পক্ষে অর্ধশতক করেছেন জিসান আলম (৬৭ বলে ৫০ রান)। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ৪৮ বলে ৪৯ রান, নাঈম শেখ ৪০ রান এবং শেষদিকে ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন রিপন। বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন রিশাদ হোসেন। তিনি একাই নেন ৫ উইকেট। জোড়া উইকেট পান নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি একাদশ : ২৯৫/৮ (৫০ ওভার)
তামিম ১০০, লিটন ৪৪, শান্ত ৪০, আফিফ ২৯, মিরাজ ২৪
রিপন ১০-০-৪৯-৩, মোসাদ্দেক ৯.৫-০-৩৪-১, সাকলাইন ৬-০-৪৮-১

বিসিবি অল স্টার্স : ২৫৫/৯ (৫০ ওভার)
জিসান ৫০, সাকলাইন ৪৯, নাঈম ৪০, রিপন ৩৯*
রিশাদ ১০-১-৪০-৫, নাহিদ ১০-০-৪৫-২, মিরাজ ১০-১-৩৯-১

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ