• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রাজকে নিয়ে যে তথ্য ফাঁস করলেন ফারিণ!

admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিণ এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

এদিকে রাজকে ‘ইনসাফ’ এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে। একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারিণ।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নেন ফারিণ। সেখানে রাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, শরীফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।

এরপরই ফারিণ বলেন, শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি।

রাজের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, চরিত্রকে শতভাগ পর্দায় তুলে ধরতে সাত–আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন! তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।

প্রসঙ্গত, ‘ইনসাফ’ সিনেমায় ফারিণের সঙ্গে মোশাররফ করিমও অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে মনে করেন অভিনেত্রী। জীবনে চলার পথে সহকর্মী মোশাররফ করিমের দেয়া উপদেশ, পরামর্শ দৈব বাণীর মতো মেনে চলেন বলে জানান তাসনিয়া ফারিণ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ