• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

মোস্তাফিজ ১ ওভারে ৩ উইকেট নিয়েও জেতাতে পারেনি দলকে

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোস্তাফিজুর রহমান আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন, তার ঠিক পরদিনই মাঠে নেমে পড়তে হয়েছে তাকে। ১ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে বড় সাহায্যও করেছিলেন। তবে শেষ রক্ষা হলো না তাতেও। এমআই এমিরেটসের বিপক্ষে তার দল দুবাই ক্যাপিটালস হেরেছে ৭ রানে।

এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভার করতে এসে তিনি বিদায় করেন রশিদ খান, টম ব্যান্টন ও এএম গজনফরকে। এই ওভারে তিনি দেন মোটে ১ রান। তার আগে পরে অবশ্য বোলিংটা ভালো হয়নি তার। বাকি তিন ওভারে তিনি রান দিয়েছেন ৩৩।

ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ১১ রান দিয়ে গিয়েছিলেন তিনি। তবে এরপর ১৬তম ওভারে আক্রমণে আসেন তিনি, সে ওভারে কামিন্দু মেন্ডিস ও ব্যান্টনকে দেন ৬ রান। ১৮তম ওভারে ১ রান দিয়ে তিনি যখন ৩ উইকেট নিয়ে নিলেন, মনে হচ্ছিল চিরচেনা মোস্তাফিজের দেখা বুঝি মিলেই গেল। তবে শেষ ওভারে ১৬ রান দিয়ে বসেন তিনি।

সে ওভারের প্রথম বলে ইয়র্কার দিয়েও রোমারিও শেফার্ডের কাছে ৪ হজম করে বসেন। চতুর্থ বলে শোধটা প্রায় তুলেই ফেলছিলেন। তবে জর্ডান কক্স ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। শেষ বলে ছক্কা হজম করে মোস্তাফিজ তার বোলিং শেষ করেন ৩৪ রানে ৩ উইকেট নিয়ে। এর আগে ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া মোস্তাফিজের উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ায় ৫ ম্যাচে ৯-এ।

এমিরেটস তাদের ইনিংস শেষ করে ১৩৭ রান তুলে। ব্যাট হাতেও মোস্তাফিজের সুযোগ হয়েছিল মাঠে নামার। তখন দলের সমীকরণটা ছিল ৫ বলে ১৬ রানের। তবে মোস্তাফিজ ১ রান করেই রানআউট হন। তার বিদায়ের ঠিক পরে ডেভিড উইলি ছক্কা হাঁকান, তবে শেষ রক্ষা হয়নি। ৭ রানে হারে মোস্তাফিজের দল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ