• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকালে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম। তিনি মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক।

ভুক্তভোগী বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত আমার পথরোধ করে। তারা আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে এবং আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এর পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে আমার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। সহকারী উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ