• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন স্ত্রী রোমানা নীড়

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চিত্রনায়ক জয় চৌধুরী ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময়। এ ঘটনায় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে স্বামীর পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা রোমানা নীড়।

ঘটনার সূত্রপাত গতকাল রোববার বিএফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।

একপর্যায়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে ক্ষুব্ধ কণ্ঠে হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ বিষয়ে নিজের বক্তব্যে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসেছিলেন। তায়েব ভাই আসতে দেরি করায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। পাশাপাশি জন্মদিনের কেক কাটার উদ্দেশ্যেও তাঁদের সেখানে আসা।

জয় আরও বলেন, হেলাল খান মূলত ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলার সময় এবং মানববন্ধনে দেরি হওয়ার কারণে তাঁর ওপর ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন। যদিও ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন বা কীভাবে এফডিসিতে এসেছিলেন।

এদিকে এফডিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনার মধ্যেই স্বামী জয় চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বামীর প্রতি ভালোবাসা, সমর্থন ও গর্বের কথা প্রকাশ করেন তিনি। সেখানে রোমানা নীড় লেখেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ