• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

গাইবান্ধায় বৃদ্ধার ঘরের টিন খুলে নেয়া সেই যুবক কারাগারে

admin
আপডেটঃ : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে যাওয়া অভিযুক্ত যুবক সুরুজ মিয়াকে (৩২) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার আমলী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার (৪ অক্টোবর) রাতে সুরুজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সুরুজ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের রূপনাথপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) স্বপন কুমার সরকার জানান, মতিয়ারের স্ত্রীর লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্ত সুরুজকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া খুলে নিয়ে যাওয়া টিন উদ্ধারের পর ওই দম্পতির কাছে ফেরত দেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির ঘরের চাল ও বারান্দার ১০–১২টি টিন খুলে নিয়ে যায় সুরুজ। ঘটনাটি যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নজরে পড়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের।

এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ঘটনাটি জানা মাত্রই ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে বৃদ্ধ দম্পতির বাড়িতে পাঠানো হয়। পরে অভিযুক্তের কাছ থেকে টিন উদ্ধার করে দম্পতির কাছে ফেরত দেওয়া হয়।

ভুক্তভোগী মতিয়ার রহমান অভিযোগ করেন, নাতি বুলু মিয়া মোবাইল মেরামতের জন্য ৫–৬ মাস আগে সুরুজের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দিতে না পারায় সুরুজ দলবল নিয়ে এসে টিনগুলো কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ দেন মতিয়ারের স্ত্রী জমিলা বেগম। ঘটনার ৬ দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ