• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্লাব বিশ্বকাপে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি। সোমবার (১৬ জুন) রাতে টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছে ইংলিশ ক্লাব চেলসি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের ৩৪তম মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে লিয়াম ডেলাপের অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি ঘরের মাঠে খেললেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড়াতে পারেনি।

এদিকে, পর্তুগালের ক্লাব বেনফিকা ও আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল বোকা, তবে দ্বিতীয়ার্ধে ডি মারিয়া ও ওটামেন্ডির গোলে ম্যাচে ফিরে সমতা ফেরায় বেনফিকা।

টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট হলেও, লাতিন আমেরিকান দলগুলোও জমজমাট লড়াইয়ে রেখেছে সমতা রক্ষার বার্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ