জেলা ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটা থেকে ট্রাক্টর ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সুমন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন হোসেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ জুলাই উপজেলার এসবিসি ইটভাটার মালিক খন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে কুমারখালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি কুমারখালী থানার ৩৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। ওই মামলায় সুমন হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন হোসেনকে বুধবার সকালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
![]()