• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

এবার উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

admin
আপডেটঃ : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম। তিনি জানান, হামলার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ