• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান এর নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছার খোলা বিট কর্মকর্তা দীপক চাকমা, জালিয়া পালং বিট কর্মকর্তা রোকন উজ্জামানসহ একদল বনকর্মী ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে থাইংখালী বনবিট এলাকায় অভিযান চালিয়ে বালিভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে।

এসময় জব্দকৃত অবৈধ ডাম্পার গাড়ি ছাড়িয়ে নেওয়া ও পি আর মামলা না দেওয়ার জন্য লাখ টাকার মিশন হাতে নিয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে একজন হেডম্যানের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে আরো জানা গেছে, মোছার খোলা বিট এলাকার চিহ্নিত পাহাড় কেখোরা দীর্ঘদিন ধরে জনৈক হেডম্যান নামধারীকে মাসিক মাসোহারা দিয়ে পাহাড়ের উপর এ নৈরাজ্য চালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না সিন্ডিকেটের।

বিস্তারিত তথ্য জানতে সহায়তা করেন,উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা, আব্দুল মান্নান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ