• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়াকে কেন্দ্র করে এক ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমকেও (৪৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহতরা হলেন চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবি মৌকলি বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহিদুলের বাড়িতে ডাক-চিৎকার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দেখা যায় শহিদুল ইসলাম ও তার ভাবিকে পুকুর পাড়ে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার স্ত্রী রেহেনা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ