• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

রামোসের গোলে ইন্টার মিলানকে রুখে দিল মন্টেরে

admin
আপডেটঃ : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স-আপ ইন্টার মিলানকে রুখে দিল মেক্সিকান ক্লাব মন্টেরে। বাংলাদেশ সময় বুধবার সকালে রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল।

মেক্সিকান ক্লাব মন্টেরের হয়ে গোল করেন সার্জিও রামোস। ম্যাচের ২৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক রামোস। তবে ৪২তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ গোল করে ইন্টারকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি কোনও দল। ফলে কোচ হিসেবে ক্রিস্টিয়ান চিভুর প্রথম ম্যাচে জয়হীন থাকল ইন্টার।

দিনের আরেক ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করেছে। এই ম্যাচেই প্রথমবারের মতো ডর্টমুন্ডের জার্সিতে মাঠে নামেন জুড বেলিংহ্যামের ছোট ভাই জোবে বেলিংহ্যাম। আর রিভার প্লেট ৩-১ গোলে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ