• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন

রাজধানী মতিঝিলে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

admin
আপডেটঃ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা হলেন- ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

রেদওয়ানুল হক জানিয়েছেন, তারা ভবনের নিচে অবস্থান করছিলেন। তখন স্থানীয় এক ব্যক্তি আলম তাদের সরে যেতে বলেন। তারা রাজি না হওয়ায় আলমসহ ৮-১০ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। রেদওয়ানুল হক হাতে, মাথায় ও পিঠে আঘাত পান। তবে তারা এখনও হাসপাতালে ভর্তি হতে পারেননি।

খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, অভিযোগের পরপরই পুলিশ উপস্থিত ছিল এবং প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।

স্থানীয়রা বলছেন, আলম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। সাংবাদিকরা সরে না যাওয়ায় তার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ