• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

যৌনতা নিয়ে স্পষ্ট জবাব দিলেন তামান্না

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও সাহসী ও খোলামেলা বক্তব্য দিয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গে স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

এই বিষয়ে তামান্না বলেন, যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এমন কৌশল নেয় যাতে আপনি নিজের কাজের জন্য লজ্জিত ও অপরাধী মনে করেন। যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন।

তিনি আরও বলেন, যৌনতা পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয়, কিন্তু সমাজ মানুষকে এ নিয়ে লজ্জা পেতে শেখায়। তামান্নার ভাষায়, যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর জন্যই আমরা পৃথিবীতে আছি।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি প্রকাশের পর বহু নারী তার শারীরিক আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রশংসা করেন। তাদের কাছে তামান্না হয়ে ওঠেন অনুপ্রেরণার প্রতীক।

কিন্তু তামান্না জানিয়েছেন, সে সময় নিজেকে তিনি যথেষ্ট ছিপছিপে বলেই মনে করতেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ