• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে: প্রিয়াঙ্কা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ একজন মডেল হিসেবে শোবিজে পরিচিতি মুখ প্রিয়াঙ্কা জামান। নাটকে কাজ করেছেন নিয়োমিত। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন।

নাটকের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনোরঞ্জনই করেন না প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক। বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

এই অভিনেত্রী মনে করেন, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা।

সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।

এদিকে, ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ