• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর জবির ২য় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ‎ ‎ যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা জেনিথ ইসলামী লাইফের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

admin
আপডেটঃ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশনস লিগে ওয়েম্বলির মাঠে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উচ্ছ্বসিত স্পেনের তরুণ তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইংল্যান্ডের রক্ষণকে স্তব্ধ করে দিয়ে প্রথম গোলটি করেন তিনি।

ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’য় প্রকাশিত সাক্ষাৎকারে ওয়েম্বলির মতো কঠিন মাঠে জয় পাওয়া নিয়ে ইয়ামাল বলেন, ‘যেকোনো ম্যাচেই হার-জিত থাকে, তবে আমরা পরাজয় এড়াতে সর্বাত্মক চেষ্টা করি। এই জয়ে আমরা খুবই আনন্দিত। কারণ সবাই জানে ওয়েম্বলিতে জেতা কতটা কঠিন।’

দ্বিতীয় মিনিটে করা সেই দুর্দান্ত গোল প্রসঙ্গে ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, কোচের দেওয়া আগ্রাসী প্রেসিংয়ের কৌশলেই এসেছে সাফল্য। ইয়ামালের ভাষায়, ‘কোচ আমাদের সব সময় প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে এবং প্রেসিং করতে উদ্বুদ্ধ করেন। বিশ্বাস রাখতে বলেন যে বল আমরা ফিরে পাবই। আমি সেটাই করেছিলাম।’

নিজের খেলার ধরণ ও গোল নিয়ে বেশ সাবলীল ভঙ্গিতে ইয়ামাল বলেন, ‘আমি সব সময় দলকে সাহায্য করতে চাই। মাঝেমধ্যে হয়তো মনোযোগ হারিয়ে ফেলি, কিন্তু আবার কখনো কখনো প্রতিপক্ষের কাছ থেকে কৌশলে বল চুরি করে ছিনিয়ে নিই। সেদিনও বল পেয়ে হঠাৎ নিজেকে একা পেয়ে যাই এবং গোল করতে ভুল করিনি।’

প্রতিপক্ষ বলের দখল রাখলেও যে তাদের মাথাব্যথা নেই, তা স্পষ্ট করে দেন এই তারকা, ‘প্রতিপক্ষের পায়ে বল থাকা নিয়ে আমাদের কোনো ভাবান্তর নেই। কারণ আমাদের দলে দ্রুতগতির খেলোয়াড় আছে এবং আমরা দারুণ কাউন্টার-অ্যাটাক করতে অভ্যস্ত।’

দলের ভারসাম্য ও কৌশল বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ইয়ামাল শেষ করেন, ‘প্রতিটি ম্যাচে দলের প্রয়োজন অনুযায়ী নিজের ভূমিকা জানাটা সবচেয়ে জরুরি, আর আমরা সেই কাজটি বেশ ভালোভাবে আয়ত্ত করেছি।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ