• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছেন স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই দোকানে বসে ভোটারদের টাকা দিচ্ছিলেন মো. হাবিব। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন এবং প্রশাসনকে খবর দেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার পর স্থানীয়রা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ