• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ৎ

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) এবং মো. শিপন চৌধুরী (২২) ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুলাই ভোরে জাকির হোসেন তার দোকানে মাল গোছানোর সময় ১৮-২০ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। পরে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় মোট ৭ লাখ টাকা পরিশোধ করলেও অপহৃতকে মুক্তি দেয়নি চক্রটি।

এতে আরও বলা হয়, ২৫ জুলাই রাতে ভাটারা থানায় মামলা দায়েরের পর পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এরপর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মুক্তিপণের ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ