• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টি’র

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকেরা এটিকে সফল বলে নিশ্চিত করেছেন। বর্তমানে তাকে পোস্ট-অপারেটিভ ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্ঞান ফিরেছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নির্মাতা সকাল আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচার শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
এর আগে হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তানিয়া বৃষ্টি সবার কাছে দোয়া চেয়েছিলেন। তার ফেসবুক পেজ থেকেও জানানো হয়, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন এবং আপাতত শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি তীব্র মাথাব্যথা ও জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেন টিউমার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেত্রী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ