• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

admin
আপডেটঃ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পাঁচটি ভারতীয় গরু আ*ট*ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে, দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১১০ বোতল এসকাফসহ আমেনা খাতুন (৩৫) নামে এক না*রীকে আ*ট*ক করা হয়েছে।

বিজিবি জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৯/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকায় অ*ভি*যান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু আ*ট*ক করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
আ*ট*ক গরুগুলো নেত্রকোণা কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

এদিকে, একই ব্যাটালিয়নের পৃথক অ*ভি*যানে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও কম্বল জ*ব্দ করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের অ*ভি*যানে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফসহ আমেনা খাতুন (৩৫) নামে এক না*রীকে আ*ট*ক করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারী লক্ষ্মীপুর গ্রামে গো*পন সংবাদের ভিত্তিতে অ*ভি*যান চালানো হয়। এ সময় আমেনা খাতুনকে আ*ট*ক করা হলেও তার স্বামী আবুল কালাম পা*লিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ