• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী মোল্লা (৬০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনের মামলাও রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ