• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জেদ্দায় ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হত্যার পরেও এআই প্রযুক্তির মাধ্যমে জয়কে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় জোড়া অ্যাসিস্টের পর পেনাল্টিতে গোল করলেন মেসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড এশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে নেশার টাকার জন্য চার মাসের শিশু বিক্রির অভিযোগে মামা গ্রেফতার রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিওতে যে ছাত্রদল নেতাদের দেখা গেছে

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসান গ্রেপ্তার

admin
আপডেটঃ : শনিবার, ১৩ জুন, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান এক নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে গুম হওয়ার নাটক সাজিয়েছিলেন।

শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। শনিবার (১৩ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, জিসান ২৫ বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। নারী গর্ভবতী হয়ে পড়লে তিনি ভ্রূণ নষ্ট করান। পরে বিয়ের জন্য চাপ দিলে জিসান আত্মগোপনে চলে যান।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী দাউদকান্দি থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার বিবরণ অনুসারে, জিসান সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং দাউদকান্দিতে ভাড়া বাসায় নিয়ে নারীকে ধর্ষণ করেন। গত ২০ মে সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে। পরে তিনি ওষুধ খাইয়ে ভ্রূণ নষ্ট করান।

নারী বিয়ের দাবি করলে জিসান গত বৃহস্পতিবার রাতে আত্মগোপনে যান এবং চাচাতো ভাইয়ের মাধ্যমে নিখোঁজ ডায়েরি করান। পুলিশ অনুসন্ধান করে শুক্রবার রাতে তাকে লাকসাম থেকে উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, জিসান পুরোপুরি সুস্থ রয়েছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে আদালতে তোলা হবে। মামলার তদন্ত চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ