• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

দক্ষিণী নায়িকার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা জান্নাত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে।

শুধু ভক্তরাই নয়, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন- অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন— “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন।

কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ