• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এর মধ্যে অগ্রণী ব্যাংকে এমডি হিসেবে মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. কামরুজ্জামান খান এতদিনে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ