• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীরগঞ্জে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট তাজমিনের কক্সবাজার যাত্রা নিয়ে সামনে এলো নতুন তথ্য

ঢাকায় অপহরণের পর কলেজছাত্রকে হত্যা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ ঢাকায় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার এক যুবকের লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অদূরে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ৩০ এপ্রিল রাতে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ