• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অপরাধ ডেস্কঃ কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অন্যদিকে এ বর্বরোচিত ঘটনার পরপরই শহরজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

তিনি বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে এক কিশোর (ইমন) তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত করে দ্রুত অভিযানে নামে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও বড় ভাই বিদেশে থাকেন এবং সে মায়ের সঙ্গেই ওই বাড়িতে বসবাস করত।

হামলার ঘটনার পরপরই নিজের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যায় সে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। তবে পলাতক থাকা অবস্থায় পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও অভিযানের মুখে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরেকটু সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে।

এদিকে প্রকাশ্যে স্কুলছাত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনায় পুরো শহরে তোলপাড় সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ