• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

কুমিল্লায় গুলিতে নিহত ২

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের লোকজনের সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষের মধ্যে গুলি ও কুপিয়ে দুই জনকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানান, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। শুক্রবার এই দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন, তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। যারা নিহত হয়েছেন তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুই গ্রুপের এ বিরোধ দীর্ঘদিনের। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই দুই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ