• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

কাভার্ডভ্যান থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

admin
আপডেটঃ : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ভেতর লুকানো অবস্থায় ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবন ও জামিরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ডভ্যানে করে মাদক বহন করা হচ্ছে। এরপর কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউলের নেতৃত্বে একটি দল বক্তারপুর এলাকায় অবস্থান নেয়। কাভার্ডভ্যানটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। পরে ভ্যানের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ