• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন সাইন্সল্যাবে ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভারত-ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত: রাশিয়া পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক ৫ আগস্ট বিকেল থেকেই বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ ইসলাম ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

admin
আপডেটঃ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ফুরসত পেলেই প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। আর সেই ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে ভুলেন না ভক্তদের সঙ্গে। এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটি কাটানোর আমেজে ও ফুরফুরে মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুল পাড়ে ও বারান্দায় ফুরফুরে মেজাজে পোজ দিতে দেখা গেছে।

তার পরনে রয়েছে হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের নজরকাড়া লং গাউন, যার হাতা ও গলায় চমৎকার সূচিকর্মের কাজ করা। পেছনে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দীঘির স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোর ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না থাকলেও তার প্রাণবন্ত ভঙ্গিই জানান দিচ্ছে কক্সবাজারের মনোরম পরিবেশ বেশ উপভোগ করছেন তিনি। কোনো ছবিতে তিনি মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হয়েছেন, আবার কোনোটিতে মৃদু বাতাসে চুলে হাত বুলিয়ে পাহাড় ও প্রকৃতির ছোঁয়া অনুভব করছেন।

দীঘির এই নতুন লুকের ছবিগুলো পোস্ট হতেই কমেন্টবক্সে উপচে পড়ছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসা। দীঘির রূপ ও ব্যক্তিত্বের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর! সত্যি তুমি অসাধারণ।’ আরেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ