• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল

admin
আপডেটঃ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাব ইন্টারের বিরুদ্ধে এই জয় দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মেয়াদে যাত্রাটা দারুণভাবে শুরু করলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। রিয়ালের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেডেরিকো ভালভার্দে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। ১৪তম মিনিটে ইন্টারের ডিফেন্সের একটি মারাত্মক ভুল কাজে লাগায় স্বাগতিকরা। ইন্টারের কার্টিস জোন্সের একটি দুর্বল পাসের কারণে ইয়ান বিসেক চাপে পড়ে যান। এই সুযোগে ব্রাহিম দিয়াজ বল কেড়ে নিয়ে বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দিকে। বল পেয়েই দুর্দান্ত এক ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে এবং দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ইন্টারের আরেক ভুলের সুযোগ নেয় রিয়াল। ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজ বক্সের ভেতর বল পায়ে কিছুটা অলস সময় কাটাচ্ছিলেন। উরুগুয়ের মিডফিল্ডার ফেদে ভালভেরদে তীব্র গতিতে তার দিকে ছুটে যান।

চাপ টের পেয়ে মার্তিনেজ বল সরিয়ে নেওয়ার চেষ্টা করার আগেই ভালভেরদে তার থেকে বল ছিনিয়ে নিয়ে খালি জালে ঠেলে দেন। ফলে প্রথমার্ধেই ২-০ গোলের আরামদায়ক লিড পায় লস ব্লাঙ্কোসরা।

ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রিস্টিয়ান কিভুর ইন্টার মিলান। অবশেষে ৭৭তম মিনিটে সাফল্য আসে। লাউতারো মার্তিনেজের চমৎকার এক ক্রস থেকে জোরালো শটে রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন ইন্টারের কার্লোস অগাস্টো (২-১)।

ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে ইন্টার একাধিক আক্রমণ করলেও রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া দুর্দান্ত কয়েকটি সেভ করেন। শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের একটি নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে রিয়ালের ৩ পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ