• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

admin
আপডেটঃ : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ সব জল্পনার অবসান করে অবশেষে গাঁটছাড়া বাঁধলেন হালের শোবিজের চর্চিত যুগল জেফার রহমান ও রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফার ও রাফসান দুজনেই নিশ্চিত করেছেন।

বিয়ের একাধিক ছবি শেয়ার করে দেওয়া এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প।’

এই পোস্টের মন্তব্যের ঘরে নবদম্পতিকে তাদের অনুরাগীরা জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানায়। সহকর্মী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে নেটিজেনরা তাদের নবদাম্পত্য জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে।

উল্লেখ্য, বছর দুই আগে এই দম্পতির প্রেমের গুঞ্জন বেশ শোরগোল ফেলে দেয় শোবিজে। বিশেষ করে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় অনেকেই এর দায় হিসিবে জেফারের সঙ্গে এই উপস্থাপকের ঘনষ্ঠিতার বিষয়টিই এতদিন উল্লেখ করে আসছিল।

তবে তাদের প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন দুজন। বিয়ের আগে তাদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন রাফসান ও জেফার। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায়ও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যেত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ