• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

আট গোলের থ্রিলারে মেসির দলের হার

admin
আপডেটঃ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে গোলবন্যায় ভাসিয়েছে শিকাগো ফায়ার। আট গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ৫-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে খেলতে নেমে ১১ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। ম্যাচের ২০ মিনিটে মেসির ফ্রিকিক ঠেকিয়ে দিলে সমতাসূচক গোল পেতে ব্যর্থ হয় মায়ামি। ৩১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে মায়ামি। শিকাগোকে লিড এনে দেন জোনাথন ডিন। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করে শিকাগো।

তবে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দিয়ে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আরও দুই গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ