• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা ও ইমন চৌধুরীর ব্যান্ড

admin
আপডেটঃ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে আগামী ১ ও ৮ আগস্ট দুইটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এই সফরে একই মঞ্চে পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’।

সিডনিতে ১ আগস্ট ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ‘লিসেন ফর’ সামাজিক মাধ্যমে একটি প্রোমো ভিডিও প্রকাশ করে জানিয়েছে, এখানে শিল্পীরা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। মেগা কনসার্ট দুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, চমৎকার ভেন্যুতে সাজানো এই আয়োজনে দর্শকদের দারুণ এক অভিজ্ঞতা উপহার দিতে মুখিয়ে আছেন তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ