• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সারাদেশে মনোনয়ন সংগ্রহ করেছে ২৭৮০

admin
আপডেটঃ : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ‘দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে মনোনয়ন সংগ্রহ করেছেন ২ হাজার ৭৮০ জন এবং জমা দিয়েছেন ৩১ জন।’

এদিকে আগামীকাল সোমবার(২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ হচ্ছে মনোনয়ন সংগ্রহ ও জমার সময়।

ইসি জানিয়েছেন, ‘মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন বা প্রদর্শনী করা হলে তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।’

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় প্রার্থীর স্বাক্ষরসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ