• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নেপালে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মাইটিভি পরিচালক জেকের উদ্দিন সম্রাট

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মো.তারেক হোসেন বাপ্পিঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২২ নভেম্বর ২০২৫ তারিখে হোটেল থামেল পার্কে “এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্পে উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে “নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এবং নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাইন সিং মাহার, নেপালি কংগ্রেসের শিক্ষা বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাগর পান্ডে, কাঠমান্ডু ইউনিভার্সিটির উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন তীর্থ রাজ খানিয়া, সাবেক উপাচার্য, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হন জেকের উদ্দিন সম্রাট, ডিরেক্টর, নিউজ অ্যান্ড ব্রডকাস্ট, মাই টিভি।

পরিবেশ ও পশুসম্পদ রক্ষায় অবদানের জন্য সম্মাননা পান ডা. মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যান, ডক্টরস ডিজিটাল লিমিটেড।

স্বাস্থ্য ও কল্যাণ প্রচারে ক্রীড়ার ভূমিকার জন্য সম্মাননা পান দীর্ঘদূরত্ব দৌড়বিদ মো. নাহিদুল ইসলাম (নাহিদ হাসান), অফিসার, এনআরবিসি ব্যাংক।

সফল তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হন মো. জামশেদ খান রিয়াজ, চেয়ারম্যান, ট্রাস্টি বাজার, এছাড়াও নেপাল, বাংলাদেশ এবং অন্যান্য দেশের আরও কয়েকজন ব্যক্তি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আর কে রিপন, সিইও, গ্লোবাল স্টার কমিউনিকেশন ও পরিচালক, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ