• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

admin
আপডেটঃ : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুনে কারও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।

এরআগে, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বহুতল ভবনটির ৬ তলায় আগুন লাগে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ