• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে আফসোস বিবেকের!

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ২০০৩ সালের সেই রাতারাতি বিস্ফোরক প্রেস কনফারেন্স। যা বলিউড পাড়া থেকে শুরু করে দর্শকদের মাঝে এক গভীর দাগ কেটে যায়। যার কেন্দ্রে ছিলেন একসময়ের ‘নেক্সট বিগ থিং’ বিবেক ওবেরয়। যার কপাল পুড়িয়েছিল ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং তাকে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে আনা সরাসরি অভিযোগ।

সেই ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই ‘অপরিণত’ সিদ্ধান্তের জন্য আফসোস করলেন বিবেক। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমান খানের বহু আলোচিত সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে তার নতুন সম্পর্কের।

তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে যখন বিবেক এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এই পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি।

সেই সময়কার হৃদয় ভাঙার ভয়, একাকীত্ব এবং মানসিক কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি সেটা ইতোমধ্যেই অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন— ভীষণ কঠিন।’

তবে সময়ের সাথে সাথে এই অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনাকে এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে। তিনি মনে করেন, বিপদ যখন আসে তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ