• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর 

admin
আপডেটঃ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আসছে দ্রুতগতির ওয়্যারলেস চার্জ প্রযুক্তি। ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মের কিউ-টু প্রযুক্তির, যা ২৫ ওয়াট গতিতে ওয়্যারলেস চার্জ দিতে সক্ষম।

ধারণা করা হচ্ছে, বাজারে আসার অপেক্ষায় থাকা গুগলের পিক্সেল ১০ সিরিজ হতে পারে কিউ-টু প্রযুক্তি ব্যবহারকারী প্রথম স্মার্টফোন।

বর্তমানে ওয়ানপ্লাস, শাওমি ও অপোর কিছু মডেলে ৫০ থেকে ৮০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ সুবিধা থাকলেও, এসব প্রযুক্তি ব্র্যান্ডনির্ভর ও সীমিত ব্যবহারে আবদ্ধ।

অন্যদিকে অ্যাপল, গুগল ও স্যামসাং বরাবরই WPC অনুমোদিত স্ট্যান্ডার্ড মেনে চলে, ফলে তাদের ফোনে ওয়্যারলেস চার্জের গতি এতদিন ছিল সর্বোচ্চ ১৫ ওয়াট। এতে ব্যবহারকারীদের আগ্রহ কমে যায় এবং প্রযুক্তির জনপ্রিয়তাও হ্রাস পায়।

বিশ্লেষকদের মতে, নতুন Qi2 প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেস চার্জ আবারও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেতে পারে।

বর্তমানে অনেক স্মার্টফোনে ১০০ থেকে ১২০ ওয়াট তারযুক্ত চার্জিং ব্যবস্থায় মাত্র ২০-৩০ মিনিটেই ফোন পুরোপুরি চার্জ হয়ে যায়। সেই তুলনায় ওয়্যারলেস চার্জ অনেকটাই ধীরগতি সম্পন্ন। তবে Qi2 কেবল দ্রুতগতিই নয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যাটারির স্থায়িত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও সক্ষম বলে জানিয়েছে WPC।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে সমন্বয়ে Qi2 যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে, তবে ওয়্যারলেস চার্জিং আবারও স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। সূত্র: নিউজ১৮

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ