• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

admin
আপডেটঃ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক রিপোর্টঃ আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। মূলত, রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী।

বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে, নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত, ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া,পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। ১৯৯৯ সালের পর, এই প্রথম, ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূরদুরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়ীত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।

নাসার তথ্যানুযায়ী, বছরপ্রতি পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ