• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

জামিন পেলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস

admin
আপডেটঃ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিনেত্রী। পরে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল। তিনি বলেন, গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয় আমার মূলকাজ। অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইন বিষয়ে আরও যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।

এর আগে, গত ১০ জুলাই অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার করা হয় নায়িকা নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। দুইদিনের মাথায় জামিন পান নুসরাত ফারিয়াও।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এনামুল হক নামের একজনের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন এনামুল হক। এই মামলায় ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন অপু বিশ্বাস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ