• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

হার দিয়েই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার।

শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। এটা ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি দলের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

শান্ত আরও বলেন, ‘আমি মনে করি, এটা দলকে সহায়তা করবে। আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিনজন অধিনায়ক মানানসই নয়। আমি জানি না, বোর্ড বিষয়টা কীভাবে দেখবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করবো ‘

‘তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, জাতীয় দলে তিন অধিনায়ক হলে তা ম্যানেজ করা কঠিন। আমি চাইবো, এই সিদ্ধান্তকে কেউ আবেগতাড়িত মনে করবে না। আমি কোন কিছু নিয়ে হতাশও নই। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। দলের ভালোর কথা চিন্তা করেই আমি সরে গেছি।’

শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দেয় বিসিবি। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ