• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

admin
আপডেটঃ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানী ডেস্কঃ মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে বাবার মৃত্যুর ঘটনায় পাশে থাকা মানুষের মানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।

গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি সামনে আনেন নাজিবুর রহমান। নিচে তার পোস্টটি তুলে ধার হলো:

আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহুর্তেই মৃত্যু বরন করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশে পাশের লোক জনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ জায়গা ছেড়ে তাকে বসতে দেন নি।

আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পরে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসাবে এইটুকু মেনে নেয়াটা কষ্টকর।

আমার কোন রাগ অভিমান নাই।

শুধু এই টুকুই বলবো সবাইকে, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সাথে বন্ধু সুলভ আচরন করুন। আপনি আজকে যাকে ইগ্নোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।

**অনুগ্রহ কেউ মেট্রোরেল যাতায়াত সংক্রান্ত উচিত অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপ স্বরুপ মন্তব্য করবেন না। চলাফেরা করার সময় আমাদের আশে পাশের মানুষদের কমফোর্ট থাকার বিষয়টা খেয়াল করাই উত্তম।

আমি সবার ফোন বা ম্যসেজ ঠিক মত রেস্পন্স করতে পারি নাই। পর্যায়ক্রমে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ