• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

হার দিয়েই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

admin
আপডেটঃ : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার।

শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। এটা ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি দলের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

শান্ত আরও বলেন, ‘আমি মনে করি, এটা দলকে সহায়তা করবে। আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিনজন অধিনায়ক মানানসই নয়। আমি জানি না, বোর্ড বিষয়টা কীভাবে দেখবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করবো ‘

‘তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, জাতীয় দলে তিন অধিনায়ক হলে তা ম্যানেজ করা কঠিন। আমি চাইবো, এই সিদ্ধান্তকে কেউ আবেগতাড়িত মনে করবে না। আমি কোন কিছু নিয়ে হতাশও নই। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। দলের ভালোর কথা চিন্তা করেই আমি সরে গেছি।’

শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দেয় বিসিবি। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ