• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তিনি ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন তিনি সোমবার রাতে পল্লবী থানার বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে হামিদুর রহমান ও এনামুল হক নামে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ছাড়া, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ-গতকাল সোমবার রাতে পল্লবীর ইউসিবি চত্বর এলাকায় ওই তাকে ১৬ জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যায়। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

হাসপাতালে ভুক্তভোগী নারী বলেন, তার বয়স ৫০ বছর। তুরাগ এলাকায় থাকেন। ঢাকায় একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে ইউসিবি চত্বর এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যান। এ সময় ওই এলাকার ১৬ জনের প্রতারকচক্র তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ