• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার!

ত্রুবিনের বীরত্বে বায়ার্নকে হারিয়ে শেষ ষোলোতে বেনফিকা

admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল বেনফিকা। যেখানে জার্মান জায়ান্টদের হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি। একই গ্রুপ থেকে রাউন্ড অব সিক্সটিন আগেই নিশ্চিত করেছিল বায়ার্ন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা। এদিন ম্যাচ হারলেও আধিপত্য করেই খেলেছিল বায়ার্ন। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। অন্যদিকে মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বেশ ধার ছিল বেনফিকার। ৭টি শট নিয়ে ৪টিই গোলমুখে রেখেছিল তারা।

১৩তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে আন্দ্রেয়াস শেলডেরাপের গোল। আক্রমণে উঠে ডানপ্রান্ত থেকে বক্সের পেনাল্টি এরিয়ার কাছে পাস দেন ফ্রেডরিক আর্নসনেস। বল দখলে নিয়ে জালে জড়ান শেলডেরাপে।

এরপর গোল শোধ করতে মরিয়ে হয়ে ওঠে হ্যারি কেইনরা। কিন্তু বেনফিকার গোলবারে চীনের মহাপ্রাচীর হয়ে বাভারিয়ানদের সব আক্রমণ ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। অবশ্য কপালটাও খারাপ ছিল কেইনদের। অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়।

এতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বেনফিকা। শেষ ষোলোতে পর্তুগিজ ক্লাবের প্রতিপক্ষ এখন নিশ্চিত না হলেও ২৯ জুন রাতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ