• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

★নিউজ ডেস্কঃ নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ ও সহযোগীদের দিয়ে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে অভিযোগ করেছেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার অফিসার ইনচার্জকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান দেন।

এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ধর্ষণের  ঘটনা ঘটে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, অভিযুক্ত রাকিব মিয়া (৩২)। সে ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাকিব একজন মাদক কারবারি। সে একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন অবস্থায়  রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, রোববার রাতে রাকিব ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। রাকিব ও তার তার সহযোগীরা নির্যাতনের শিকার নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়ে যায়। সেই সঙ্গে চলে যাবার সময় ঘটনাটি কাউকে কিছু  জানালে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ