• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

সবুজবাগে কোরবানির পশু কিনতে গিয়ে নিখোঁজ, অবশেষে মিলল দেহের খণ্ডিত অংশ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর সবুজবাগে কোরবানির পশু কিনতে গিয়ে নিখোঁজ জাকির হোসেনের (৫২) পাঁচ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের সাত দিন পর বৃহস্পতিবার (১২ জুন) সকালে বাইগদিয়া এলাকার একটি বালুর স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সবুজবাগ থানার মানিকদিয়া চেয়ারম্যান সড়কের পাশে বালু ব্যবসায়ীদের ব্যবহৃত বুস্টার এলাকার নিচে মরদেহটি চাপা দেওয়া ছিল।

নিহতের পরিবার জানায়, গত ৪ জুন রাতে কোরবানির পশু কেনার উদ্দেশ্যে ৪ লাখ টাকা নিয়ে বাসা থেকে বের হন জাকির হোসেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জাকির হোসেনের মেয়ে জেমি আক্তার জানান, ঘটনার দিন তাদের প্রতিবেশী রংমিস্ত্রি আজাহার (৪০) ফোন করে তার বাবাকে বাসা থেকে ডেকে নেয়। সেদিনই তিনি নিখোঁজ হন।

পরিবারের পক্ষ থেকে পরদিন সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর সিআইডি ও থানার যৌথ অভিযানে আজাহারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিহতের স্ত্রী রেখা বেগম বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেখান থেকেই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘জাকির হোসেন নিখোঁজ হওয়ার পর অপহরণ মামলা নেয় পুলিশ। আজাহারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাইগদিয়া এলাকার বালুর স্তূপ থেকে জাকির হোসেনের টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার আজাহারকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ