• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন, সমাহিত হবেন মাদারীপুরে

admin
আপডেটঃ : বুধবার, ১১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়িকা তানিন সুবহা আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে মারা গেছেন। লাইফ সাপোর্ট খুলে দেয়ার বিষয়টি পরিবারের অনুমতি সাপেক্ষে করা হয়। এ খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই ইনজামুল রামিম।

তানিন সুবহা ২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকেরা আগেই তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেন। পরিবারের পক্ষ থেকে অনুমতি মিলায় মঙ্গলবার রাতে লাইফ সাপোর্ট বন্ধ করা হয়।

তার ছোট ভাই ইনজামুল রামিম বলেন, ‘আপুকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।’

তানিন সুবহা ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতার কারণে বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তাঁর মা তাসলিমা জানিয়েছিলেন, সোমবার হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার কারণে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে আইসিইউতে রাখা হয়।

তানিন সুবহার জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে হলেও শৈশব কাটে বরিশালের নানাবাড়িতে। বাবার চাকরিসূত্রে পরিবারের সঙ্গে সৌদি আরবেও কিছু বছর ছিলেন। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজে প্রবেশের আগ্রহ জন্মে তাঁর মধ্যে। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।

২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তানিন সুবহা। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ বহু খণ্ড নাটকে অভিনয় করেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি। ‘মাটির পরী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। বর্তমানে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ