• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আলোচিত এক পরিবারের কাছে জিম্মি হেমায়েতপুরবাসী, চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা! লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

বাড্ডায় গ্যাস লিকেজে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

admin
আপডেটঃ : শনিবার, ১৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ৩ তলাবিশিষ্ট দালানের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দিনমজুর তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৩৫) এবং তাদের ৩ মেয়ে তানিশা (০৪), মিথিলা (০৭) ও তানজিলা (১১)।

দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় আনন্দনগর থাকেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড্ডা থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ৩ তলাবিশিষ্ট দালানের নিচতলায় এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

তিনি বলেন, ওই বাসায় কোনোভাবে লিকেজ থেকে পুরো রুমটি গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। পরে দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর সময় বিকট শব্দে তাদের শরীরে আগুন লেগে যায়।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আনন্দনগর থাকেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ