অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ উত্তরা ১১ নং সেক্টরের একটি ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পযর্ন্ত ৩ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ১০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
![]()